বিএম কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

Spread the love

নাগরিক রিপোর্ট:
পরীক্ষা গ্রহনের দাবীতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। এসময়ের মধ্যে পরীক্ষা গ্রহনের বিষয়ে কোন সিদ্ধান্ত না হলে কঠোর আন্দোলনো হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে সড়ক অবরোধ করার পর কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়ার উপস্থিতিতে শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এসময় অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়াও শিক্ষার্থীদের দাবীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।


অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা এবং মাষ্টার্স শেষ বর্ষের ২টি লিখিত পরীক্ষা গ্রহনের দাবীতে বিএম কলেজ শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। তারা প্রতিদিনই বিক্ষোভ ও ক্যাম্পাস সংলগ্ন সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের এসব পরীক্ষা শেষ না হওয়ায় শেষন জটে পড়ছেন। এমন কি নানা ধরেন চাকরিতে অংশ নিতে পারছেন না।
এরই ধারাবিহকতায় রোববার বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে বিএম কলেজ সড়ক দিয়ে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়।


আধাঘন্টা পর শিক্ষাথীরা মিছিল করে অধ্যক্ষর কার্যালয়ের সামনে গেলে অধ্যক্ষ গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের দাবীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং দাবীগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *