ববি শিক্ষার্থীকে মেসে ঢুকে হামলার চেষ্টা

Spread the love

নাগরিক রিপোর্ট:
ফেসবুকে বিব্রতকর মন্তব্যের জেরে গভীর রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠছে। বুধবার রাত ১২টার দিকে নগরীর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী ববি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। শাহরিয়ার আহমেদ মিলান নামে ওই ছাত্র ববির অর্থনীতি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারে অধ্যায়নরত।


ঘটনার শিকার মিলান বৃহস্পতিবার জানান, গভীর রাতে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল করে মেস বাসার নিচে নামতে বলা হয়। তখন নিচে ৮-১০ স্থানীয় কিশোর অবস্থান করছিলো। আতংকে নিচে না নেমে ওই কিশোরীদের ওপরে আসতে বললে বেশ কয়েকজন কিশোর তার রুমে হানা দেয়। তখন ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


তিনি আরো বলেন, ববির কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভন হামলা চালানোর জন্য পাঠিয়েছে। শোভনের সঙ্গে ফেসবুকে কথা কাটাকাটির জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।


তবে অভিযুক্ত শাহবাজ মিঞা শোভন জানান, কিছুদিন আগে ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সৃষ্ট আন্দোলনে অগ্রণী ভ‚মিকা পালন করেন তিনি। তাই তাকে হেয় করতে ববির সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রæপে তার (শোভন) ছবি দিয়ে বিব্রতকর মন্তব্য করছিলো একটি মহল। এঘটনায় কোতয়ালী মডেল থানায় ২ মার্চ অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের ঘটনার বিচারকার্য ধামাচাপা দিতে এই নাটক সাজানো হয়েছে বলে তিনি দাবী করেন।


এব্যপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, স্থানীয় কিশোরদের একটি ঝামেলার কথা তাকে ফোনে জানানো হয়। তিনি পুলিশকে খবর দিলে তারা বিষয়টি সমাধান করেছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান প্রক্টর সুব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *