উজিরপুরে শিক্ষক নিরু হত্যার দুই বছর পর লাশ উত্তোলন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের গজেন্দ্র গ্রামে নিরু রায়হান নামক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যুর প্রায় ২ বছর পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করেছে সিআইডি। সোমবার দুপুরে উজিরপুর সহকারী কমিসনার ভূমি জয়দেব চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সামসুদ্দোহা তৌহিদেরর উপস্থিতিতে উজিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান ও সিআইডি পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই মিজানুরসহ একটি দল কবর থেকে লাশ উত্তোলন করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।

জানা গেছে, উজিরপুর উপজেলার গজেন্দ্র গ্রামের জোগেশ শীলের পুত্র নিরাঞ্জন শীল নিরু একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে কর্মরত থাকায় এক এনজিও কর্মকতা সৈয়দা শাহিনা আক্তারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন।
এক পর্যায়ে নিরাঞ্জন শীল নিরু মুসলিম ধর্ম গ্রাহন করে শাহিনাকে বিয়ে করেন। এরপর থেকে নীরুর সাথে পরিবারের সম্পর্কের অবনতি ঘটে। বাড়ির জমি নিয়ে ভাইদের সাথে একাধিকবার শালিস বৈঠক হয়।

জমি বিক্রি করতে নীরু রায়হান বাড়িতে অবস্থান কালে ২০১৯ সলের ২১ এপ্রিল বিকালে তার রহস্যজনক মূত্যু হয়। নীরুর স্ত্রী শাহিনা আক্তার চট্রগ্রামে চাকুরি করার কারণে তাকে না জানিয়ে তাড়িঘরি করে লাশ দাফন করা হয়।

পরবর্তীতে ২০২০ সালের ১২ অক্টোবর তার স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে নীরু রায়হানকে হত্যার অভিযোগে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রিট আদালতে মামলা দায়ের করেন। মামলায় অধ্যাপক নীরুর স্বজন মনোরঞ্জন শীল মনো, সুশান্ত শীল শান্ত, বিমল চন্দ্র শীল, অঞ্জন শীল, অমল চন্দ্র শীল, কনা রানী শীল, অর্পিতা রানী টুম্পা, মিথুন দীপ জয়কে আসামী করা হয়।

আদালত মামলাটি তদন্তর জন্য সিআইডি পুলিশের উপর দায়িত্ব দিলে সিআইডি নীরু রায়হানের লাশ উত্তোলন করে হত্যা কান্ডের রহস্য উন্মোচন করতে ফরেনসিক বিভাগে প্রেরণ করেছেন। এর আগে রবিবার অধ্যাপক নিরুর স্ত্রী শাহিনা আক্তার বরিশালে এক সংবাদ সম্মেলনে স্বামী হত্যার বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *