নাগরিক রিপোর্ট:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে প্রত্যাখ্যান করে বরিশালে কালো পতাকার মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার দুপুরে নগরীর সদর রোডে এ কর্মসুচী পালিত হয়।
তিস্তা নদীর ন্যায্য হিস্যা, সিমান্তে হত্যা বন্ধ, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানিয়ে গুজরাটের গণহত্যাকারী দাঙ্গাবাজ নোরেন্দ্র মোদির বাংলাদেশে আসা প্রতিহত করার ঘোষনা দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বাম গণতান্ত্রিক জোট বরিশাল সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, জাকির তালুকদার ও ডা: মনিষা চত্রবর্তী প্রমূখ।
এর আগে বাম গণতান্ত্রিক জোট নেতা কর্মীরা নগরীতে কালো পতাকার মিছিল বেড় করে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদররোডে এসে সমাবেশ করেন।
