বরিশালে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বরিশালে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ লাইন্সে ৫০বার তোপধ্বনী ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচীর শুরু হয়।


জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শুক্রবার সকাল ৬টায় রাষ্ট্রের পক্ষে প্রথম পূস্তস্তবক অর্পন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। এরপরে পুলিশের রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


নগরীর কীর্তণখোলা তীরবর্তী ওয়াপদা কলোনীর টর্চার সেলে স্থাপিত ৭১ স্তম্ভে জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে প্রথম পূস্পাঘ অর্পন করা হয়। এরপরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন সেখানে পূস্পার্ঘ অর্পন করেন। ত্রিশ গোডাউন বধ্যভূমিতেও পূস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানানো হয়েছে।


বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা শুক্রবার বিকালে নগরীর ৪ থানা এলাকা ও উপজেলা শহরে পৃথক পতাকা মিছিল বের করেছে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদ।


স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহন করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। এর আগে উপচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *