বরিশাল-ঢাকা রুটে ডানা মিললো শ্বেত বলাকা

Spread the love

নাগরিক রিপোর্ট:
দীর্ঘ্য এক বছর পর স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে বরিশাল-ঢাকা আকাশ পথে ফের ডানা মিললো রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ’র ফ্লাইট। বাংলাদেশ বিমানের বিমান ‘শ্বেত বলাকা’ ঢাকা থেকে ৭২ যাত্রী নিয়ে বিমানের উদ্বোধনী ফ্লাইট সকাল ৯টা ৩৯ মিনিটে বরিশাল বিমান বন্দরে অবতরন করে। পরে ঢাকার উদ্দেশ্যে ৩২জন যাত্রী নিয়ে ১১টা ৪৪ মিনিটে বরিশাল ত্যাগ করেছে। এর আগে শুক্রবার সকাল ১০টায় বরিশাল বিমান বন্দরে ঢাকা-বরিশাল রুটে পুনরায় বিমানের ফ্লাইট উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।


উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক এমপি এ রুটে বিমানের ফ্লাইট অব্যাহত রাখতে সংশ্লিস্টদের আহবান জানান। তিনি এ রুটে ফ্লাইট বৃদ্ধিরও দাবী জানান বিমান কর্তৃপক্ষকে। প্রতিমন্ত্রী বলেন, বিমানের ফ্লাইট বন্ধ হওয়ার পেছনে বরিশাল থেকে যাত্রী কম হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বরিশাল থেকে ঢাকায় বিমানের যাত্রীর অভাব নেই। কারন এখানে পায়রা বন্দর হয়েছে, তাপ বিদ্যুৎকেন্দ্র, সেনানিবাস হয়েছে। বিভিন্ন উন্নয়নকাজ হচ্ছে, যাতে বিদেশীরা যাওয়া আসা করছেন। তিনি সঠিক সময় বিমানের ফ্লাট চালু রাখার অনুরোধও জানান। তিনি বিমান বাংলাদেশের সেবার বিষয়ে নানা অভিযোগ তুলে ধরে কর্তৃপক্ষকে এসব বিষয়ে সতর্ক হওয়ার আহবান জানান।


বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশন এনামুল হক , সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, বিমানের বরিশালের মেনেজার প্রশান্ত কুমার প্রমূখ।


বিমান বাংলাদেশের তথ্যমতে, শুক্রবার যাত্রী নিয়ে বরিশালে আসা কানাডার তৈরী ড্যাস-৮ মডেল এবং ৪০০ সিরিজের এ বিমানে আসন সংখ্যা ৭২টি। সপ্তাহের ৭দিন বরিশাল-ঢাকা আকাশ পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহের ৬ দিন সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ও ৯টা ৪০ মিনিটে বরিশাল থেকে ফ্লাইট ছাড়া হবে। কেবলমাত্র বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে, ৪টা ৪০ মিনিটে বরিশাল থেকে বিমানের ফ্লাইট ছাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *