নাগরিক রিপোর্ট:
বরিশালের হিজলায় আইনশৃংখলা বিষয়ক সভায় মেঘনাসহ আসপাশের নদীতে চলমান নিষেধাজ্ঞায় জাটকা নিধনে প্রভাবশালী মাছ ব্যবসায়ী ও জেলেদের সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এক্ষেত্রে ইন্দন দিচ্ছে বলে উত্থাপন করা হয়। এছাড়া বালু মহলের কার্যক্রম বন্ধ থাকা সত্বেও মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবী জানানো হয়েছে ওই সভায়। বৃহস্পতিবার হিজলা থানার হল রুমে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন (পিপিএম) এর কাছে স্থানীয়রা এমন অভিযোগ করেন। পুলিশ সুপার তাৎক্ষনিক বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে ফোনে এসব বিষয় অবহিত করেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় অনুষ্ঠিত সভার বক্তারা অভিযোগ করেন, উপজেলা মৎস্য অধিদপ্তর ব্যবসায়ীদের সাথে আতাঁত করে জাটকা ধরা ও বিক্রির সুযোগ করে দিচ্ছে। মাঝিরা বিকাশে ব্যবসয়ীদের সুযোগ করে দেয়ার নামে বিকাশে অর্থ নিচ্ছে। এতে মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমের ইন্দন রয়েছে বলে বক্তারা বলেন।
সভায় হিজলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন হাওলাদার বলেন, মেঘনায় প্রভাবশালীদের জাটকা ধরার সুযোগ করে দিচ্ছে মৎস্য অধিদপ্তর। জনৈক মাঝির কাছে বিকাশে অর্থ যাচ্ছে। এ ঘটনায় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলেরা। একই অভিযোগ করেন হিজলা উপজেলা স্থানীয় কয়েকজন গনমাধ্যম কর্মী।
এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মো: মারুফ হোসেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে ফোনে তাৎক্ষনিক কথা বলে ব্যবস্থা নেয়ার আহবান জানান। পুিলশ সুপার জাটকা নিধনে জড়িত মাছঘাট ব্যবসায়ীদের চিহিৃত করা ও বালু উত্তোলন বন্ধেরও নির্দেশ দেন থানা পুলিশকে।
জানতে চাইলে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, আইনশৃংখলা সভায় পুলিশ সুপার জাটকা নিধন রোধে মৎস্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, মৎস্য অধিদপ্তর ইউএনও, ডিসির অধীনে। তাই এসপি স্যার মৎস্য অধিদপ্তরের বিরুদ্ধে জাটকা নিয়ে অভিযোগের বিষয়গুলো ডিসির সাথে ফোনে অবহিত করেছেন বলছেন।
তবে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হালিম বলেন, এধরনের কোন মাঝির সাথে মৎস্য অফিসের সম্পৃক্তা নেই। তিনি বলেন, কি ইন্দন দেয়া হচ্ছে তা প্রমান করে দেয়া হোক। মৎস্য কর্মকর্তা বরং অভিযোগ করেন একটি মহল তাকে নানাভাবে বিতর্কিত করার চেস্টা করছে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শাজাহান, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান,
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন প্রমূখ।
