কীর্তনখোলা থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে নিঁখোজ হওয়ার ১৫ ঘন্টা পর দশ বছর বয়সী শিশু সবুজ বৈদ্যর লাশ পাওয়া গেছে কীর্তণখোলা নদীতে। শুক্রবার দুপুরে তারা লাশ কীর্তণখোলা থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সবুজ বৈদ্য বাসা থেকে বের হওয়ার পর নিঁখোজ হয়েছিল। বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সে নগরীর দক্ষিণাংশে কীর্তণখোলার তীর সংলগ্ন শিশু পার্ক কলোনার বাসিন্দা শংকর বৈদ্যর ছেলে।


জানা গেছে, শহরের ৬ নম্বর ওয়াড হাটখোলা শিশুপার্ক কলোনির ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন মন্ডলের ছেলে সবুজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুচকা খেতে বের হয়ে যায়। এর পরে সে আর ফিরে আসেনি এবং স্বজনেরাও অনেক খোঁজা-খুঁজি করে তাকে পায়নি।


সবুজ বৈদ্যর মা দিপু রাণী বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নতুন জামা-কাপর পরে আমার (মা) কাছ থেকে ২০ টাকা নিয়ে খাবার খেতে ঘরের বাইরে বাইযে সবুজ। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিলনা। ঘটনাস্থল থেকে কমপক্ষে ২ কিলোমিটার দুরে আমানতগঞ্জ পলাশপুর সংলগ্ন কীর্তণখোলা নদীতে শুক্রবার সবুজ বৈদ্যর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।


থানার ওসি নুরুল ইসলাম জানান, লাশের শরীরে আঘাতের চিহৃ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *