নগর বিএনপির সম্পাদক জিয়া’র পিতার ইন্তেকাল

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার এর পিতা মো: মমিন উদ্দিন সিকদার শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজেউন)। বিকেলে সাড়ে ৪টায় নগরীর রুপাতলীস্থ নিজ বাসভবনে তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল শত বছর।


তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর সাগরীদ আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে নগরীর ২৫ নং ওয়ার্ড রুপাতলীস্থ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।


এদিকে বিএনপি নেতা জিয়া’র পিতার ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও নগর সভাপতি মজিবর রহমান সরোয়ার, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *