ইন্টারনেটের গতি কমছে!

Spread the love

নাগরিক ডেস্ক:
দেশের প্রথম সাবমেরিন কেবলের ভূ-গর্ভস্থ বিকল্প রুট চালু করতে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ রেখেছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

শুক্রবার বেলা আড়াইটা থেকে এ কাজ শুরু হওয়ায় দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতির কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত সময়ের মধ্যে এ কাজ হবে বলে এই আট ঘন্টা সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে।

বিএসসিসিএল জানিয়েছে, এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেবল ও আইটিসি সার্কিটগুলো চালু থাকলেও ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

ইন্টারনেট সেবাদাতাদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় এক হাজার ৭০০ জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হয়ে থাকে, যার মধ্যে প্রায় অর্ধেক সরবরাহ করে দ্বিতীয় সাবমেরিন কেবল।

বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল এ যুক্ত হয় ২০০৫ সালে। আর ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে এসইএ-এমই-ডব্লিউই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *