বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বর্নাঢ্য শোভাযাত্রা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।

এসময় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ।

র‌্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) একেএম এহসান উল্লাহ, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার পিপিএম প্রমূখ।

পরে বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলসেডে এক আলোচনা সভা ও শান্তি রক্ষায় বাংলাদেশের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *