নাগরিক রিপোর্ট:
কখনও মেঘলা আকাশ, কখনও বৃস্টি, আবার কখনও বা তীব্র রোদ। এমন করে গত কয়েক দিনে ভ্যাপসা গরম কমছেই না নগরীতে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরো বাড়তে পারে। এমন আবহাওয়ায় একটু ক্লান্তি দুর করতে বিনোদন স্পটে ঘুরছে নগরীর বিভিন্ন শ্রেনীর মানুষ।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, আগামী দুই থেকে তিনদিন বরিশালে থেমে থেমে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শেষে ফের তাপমাত্রা বাড়বে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার বিকাল তিনটায় বরিশালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৫.৪ ও সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো শতকরা ৬৪ ভাগ। শুক্রবারের আগের তিন দিন ধারাবাহিকভাবে তাপমাত্রা এক ডিগ্রির অধিক হারে বেড়েছে।
এ অবস্থায় শুক্রবার ছুটির দিনে নগরীর ত্রিশ গোডাউন কীর্তনখোলা নদীর তীর, বঙ্গবন্ধু উদ্যানে বিনোদন প্রেমীদের বীর দেখা গেছে। কেউ পরিবার নিয়ে, কেউবা আবার বন্ধুবান্ধবের সাথে ঘুরতে বেড়িয়েছে। অনেককে আবার বিএম কলেজ ক্যাম্পাস, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দেখা গেছে।
বিএম কলেজ ক্যাম্পাসে শুক্রবার বিকেলে ঘুরতে আসা একদল যুবক জানান, তারা এই কলেজেরই সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ছুটিরদিনে তাই বন্ধুরা একত্র হয়েছেন এমনটাই জানালেন ঘুরতে আসা যুবক ফসাল, বাকিবিল্লাহ। নগরীর ত্রিশ গোডাউনে ঘুরতে আসা দম্পতি আসমা-রহিদ জানান, ছুটির দিনে কীর্তনখোলার পাড়ে ঘুরতে এসেছেন। বঙ্গবন্ধু উদ্যানে আসা এক চাকুরেজীবী জানান, ভ্যাপসা গরম। তাই ক্লান্তি দুর করতে এসেছেন।
