রাকুদিয়ার আকাশ জয় কবির’র ঘুড়ির

Spread the love

বাবুগঞ্জ সংবাদদাতা:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ব্যাপক আয়োজনে ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন শনিবার বিকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া সংলগ্ন বালুর মাঠে এ প্রতিযোগিতায় রং বেরংঙের ঘুড়ি নিয়ে বিভিন্ন দল অংশ গ্রহন করে।

এতে প্রথমস্থান অধিকার করেন রাকুদিয়া এলাকার মোঃ কবির হোসেন এর দল। দ্বিতীয় স্থান অধিকার করেন আঃ ছত্তার ফকির এর দল, তৃতীয় স্থান অধিকার করেন রাকুদিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ ছত্তারে দল।

৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহন করে। শনিবার ফাইনাল খেলায় ৩ টি দল অংশগ্রহন করে। খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী সভায় খেলা কমিটির প্রধান উদ্যোক্তা ও আয়োজক বিশিষ্ট সমাজ সেবক মোঃ সেলিম শরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান মো. মশিউর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো. মোশাররফ হোসেন, আওয়ামীলীগ নেতা মো. মাসুম রেজা মাসুম মাঝী, কাউন্সিলর হেমায়েত হোসেন, মো. আলমগীর হোসেন মাষ্টার, আঃ মান্নান সিকদার, মোঃ জালাল শিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আল আমিন হাওলাদার নয়ন।


এ সময় বিজয়ী প্রথমস্থান অধিকারী এর হাতে একটি ২৪” এলএডি টেলিভিশন , দ্বিতীয় স্থান অধিকারী দলকে একটি ১৯” টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী দলকে একটি মোবাইল ফোন উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। এ ছাড়া প্রধান অতিথি, বিশেষ অতিথি, সেরা প্রতিযোগি, স্বেস্থাাসেবকসহ বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *