নাগরিক রিপার্ট : যুদ্ধাপরাধের দায়ে কারাগারে আটক ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এম.এ হান্নান (৮২) আজ মঙ্গলবার ভোর ৪ টার দিকে বিএসএমএমইউতে মারা গেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)।
২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির প্রার্থী হান্নানের বিপক্ষে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। সেই নির্বাচনে হান্নান মহাজোটের প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন তিনি। ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৎকালীন সাংসদ এম এ হান্নান ও তার ছেলেসহ মোট ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলায় ওই বছরের ১০ অক্টোবর মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহে শান্তি কমিটির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও তাঁর ছেলে ডা. রফিক সাজ্জাদকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে কারাগারে ছিলেন সাবেক এ সাংসদ। শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে বিএসএমইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয়।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ ও লাশ গুমের ছয় ধরনের অভিযোগ এনে ২০১৬ সালের ৩১ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
সে অভিযোগ ওই বছরের ১১ ডিসেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে ২০১৯ সালের ২৭ মে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
