বাবুগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর পলায়ন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মুন্নি আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার চরআগলি গ্রামের মনির হাওলাদারের বাড়িতে। নিহত মুন্নি আক্তার উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের মোঃ করিম হাওলাদারের মেয়ে।


নিহত গৃহবধূ মুন্নি আক্তারের চাচা শাহআলম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নিহতের স্বামী মনির হোসেন মোবাইল ফোনে তাকে জানান, মুন্নি আক্তার বিষপান করায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে তিনিসহ তাদের পরিবার হাসপাতালে ছুটে যান। রাত সাড়ে ৯ টার দিকে মুন্নি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি আক্তার মৃত্যু বরণ করেন। মুন্নির মৃত্যুর খবরে স্বামী মনির হোসেন হাসপাতাল থেকে পালিয়ে যান।


নিহতের চাচা শাহআলম অভিযোগ করে বলেন, আমার ভাতিজিকে তার শাশুড়ি ও ননদ শারীরিক নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা করেছে। জানা গেছে, বিয়ের পর থেকে প্রায়ই শাশুড়ি ও ননদের সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো মুন্নির। গত মঙ্গলবার তুচ্ছ ঘটনা নিয়ে শাশুড়ি ও ননদ মারধর করলে গৃহবধূ মুন্নি অভিমানে বিষপান করেন।


স্থানীয়রা মুন্নি আক্তারকে উদ্ধার করে গৌরনদী উপজেলার আশুকাঠী হাসপাতালে ভর্তি করেন। মুুন্নি আক্তারের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি আক্তারের মৃত্যু হয়।


এব্যপারে বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বরিশাল কোতোয়লী মডেল থানা পুলিশ গৃহবধূর লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *