শিশু শিক্ষার্থীকে বলাৎকারে মাদ্রাসা পরিচালক গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক রেদওয়ানুল করীমকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর মাদরাসার পরিচালক। মঙ্গলবার রাত ৯টার দিকে পাদ্রীশিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে রেদওয়ানুল করীমকে আদালতে প্রেরন করা হয়েছে।


বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, মাদ্রাসার পরিচারক রেদওয়ানুল করীমের বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের একাধিক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন যাবত এ কাজটি সে করে আসলেও বিষয়টি প্রকাশ পায়নি।

ঘটনার শিকার এক শিশুর বাবা মঙ্গলবার বিকালে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে রাতে পাদ্রীশিবপুর এলাকা থেকে রেদওয়ানুল করীমকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *