বাজেটে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:
২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে এ কর্মসূচী পালন করেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি নেতৃবৃন্দ।


সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক কমরেড মোসারেফ হোসেন নান্নু।


আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধ্যক্ষ হারুন আর রশিদ, বাংলাদেশ খেতমজুর কমিটি বরিশাল জেলা সাধারণ সম্পাদক কমরেড শাহ আজিজুর রহমান খোকন, কমরেড অধ্যাপক বীরেন্দ্র নাথ রায়, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি সদস্য কমরেড জাফর আহমেদ তালুকদার প্রমুখ। সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *