ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে নগরীর আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম বিদ্যুৎ বিশ্বাস(৩২)। তবে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।


কোতোয়ালি মডেল থানার এস আই রিয়াজুল ইসলাম সাংবাদিকদের জানান, নগরীর রুপাতলি এলাকা থেকে একটি ট্রাক শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমতলা মোড় এলাকা অতিক্রমকালে ট্রাকের বামপাশের পিছনের চাকায় চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *