নবনির্বাচিত ইউপি সদস্য গ্রেফতার, থানা ঘেরাও

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধাকে গ্রেফতারের প্রতিবাদে গৌরনদী মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। নিহতের স্বজনদের আসামি করায় গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার কমলাপুর গ্রামের নির্বাচনী এলাকার দেড়শতাধিক গ্রামবাসী থানা ঘেরাও করে এ বিক্ষোভ প্রদর্শন করেছে। থানার ওসি আফজাল হোসেন সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন।


বিক্ষুব্ধরা জাানান, নির্বাচনের দিন উপজেলার কমলাপুর গ্রামে ভোট কেন্দ্রে বোমায় নিহত মৌজে আলী মৃধার পুত্র নজরুল ইসলাম মৃধা বাদি হয়ে বিজয়ী প্রার্থী ফিরোজ মৃধা, পরাজিত প্রার্থী মন্টু হাওলাদারসহ ২১ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭০ থেকে ৮০ জনকে আসামি করে সোমবার রাতে থানায় হত্যা ও বিস্ফোরক ধারায় অপর একটি মামলা দায়ের করেন।


তাদের দাবী, পুলিশ পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি করে এবং প্রভাব খাটিয়ে নিহতের ১৪/১৫ জন আত্মীয় স্বজনকে এ মামলায় আসামি করেছে। পুলিশ সোমবার রাতেই ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধা, তার কর্মী ইমন হোসেন, নয়ন মৃধাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই তিনজনকে মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারগারে প্রেরন করেন।


প্রসঙ্গত, সোমবার দুপুরের দিকে উপজেলার খাঞ্জাপুর ইউপি নির্বাচনে মোরগ মার্কার প্রার্থী ফিরোজ মৃধার সমর্থক নয়ন মৃধা জাল ভোট দিতে যায়। এ সময় টিউবওয়েল মার্কার এজেন্ট নয়নকে চ্যালেঞ্জ করে। এ সময় নয়ন মৃধা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মন্টুর সমর্থকরা তাকে (নয়ন) ধরে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী ফিরোজ মৃধা ও প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বর্তমান মেম্বার মন্টু হাওলাদারের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টাহামলা, ককটেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *