সেনাবাহিনীর অপারেশন কোভিড শিল্ড বরিশালে

Spread the love

নাগরিক রিপোর্ট:
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্তক লকডাউনের চতুর্থ দিনে বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সরকারের দেয়া কঠোর লকডাউনে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে বাংলাদেশে সেনাবাহিনী গত ১ জুলাই থেকে অপারেশন কোভিড শিল্ড- পর্ব ২ এর কার্যক্রম শুরু করে।


৭ পদাতিক ডিভিশন ও ৬ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ৬২ ই বেঙ্গল ও ৪১ বীরের তত্ত্বাবধানে বরিশাল জেলায় টহল কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন তিনটি টহলের মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এগুলো হচ্ছে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ, উজিরপুর।


২৬জনকে জরিমানা:
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশালে করোনা রোধে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস এর নেতৃত্বে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্টের অভিযানে ২৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *