করোনায় রেকর্ড ২৩০ জনের মৃত্যু

Spread the love

নাগরিক ডেস্ক:
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে সারা দেশে করোনায় আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১১ হাজার ৮৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সারা দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।

গত শনিবার করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নেমে আসলেও রোববার সেই সংখ্যাটি আবার দশ হাজার ছাড়িয়ে গেল।

গত ৯ জুলাই সর্বাধিক ২১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল দেশে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এদের নিয়ে সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় সারা দেশে করোনা আক্রান্তদের সনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *