বরিশালে মডার্নার টিকা কার্যক্রম উদ্বোধন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে শুরু হলো মডার্নার টিকা প্রদান কার্যক্রম। মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর কালীবাড়ি রোডস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের করোনা টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। করোনার সংক্রমণ রোধে এবং দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার এই টিকা প্রদান কার্যক্রম করা হয়েছে। সিটি এলাকায় এখন পর্যন্ত ১৩ হাজার ২০০ ডোজ টিকা এসেছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।


টিকা প্রদানকালে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান ও প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু প্রমূখ।


জানা গেছে, প্রাথমিক পর্যায়ে মোট ৬টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালনা করছে বরিশাল সিটি করপোরেশন। নগরীর আমানতগঞ্জের হলিং বেরি রেড ক্রিসেন্ট, বিএম স্কুল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়ার মাতৃসদন কেন্দ্র, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, বিবির পুকুর সংলগ্ন অ্যানেক্স ভবন এবং ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়কে টিকা প্রদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে যে কোন কেন্দ্রে মেনে টিকা গ্রহণ করতে পারবেন আগ্রহীরা।


প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সিটি করপোরেশনগুলোতে মডার্নার এবং জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করে সরকার। এরই ধারাবাহিকতায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিসিসি’র জনসংযোগ দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *