বরিশালে সংক্রামনে রেকর্ড: ১৫ জনের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগের ছয় জেলায় মঙ্গলবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় আরও ৮৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা এ যাবতকালের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত। ২৪ ঘন্টায় উপসর্গে ১১ জন এবং পজিটিভ শনাক্ত ৪ জনসহ মোট মারা গেছেন ১৫ জন। উপসর্গে নিয়ে মৃতরা সকলে মারা গেছেন বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপতালের করোনা ইউনিটে। স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, এর আগে বিভাগে একদিনে সর্বোচ্চ সংক্রামন ছিল গত ১১ জুলাই ৭১০ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘন্টায় ছয় জেলায় মোট এক হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জন পজিটিভ শনাক্ত হন। বিভাগে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৭ দশমিক ৩৯। তিনি আরও জানান, পজিটিভ শনাক্ত হয়ে মৃত ৪ জনের মধ্যে ২ জন বরিশাল নগরীর এবং অপর ২ জন ঝালকাঠী জেলার বাসিন্দা।

অপরদিকে শেবাচিম হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ২০০ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫৫ ভাগ।

ঝালকাঠী জেলায় ১০৭ জনের নমুনা পরীক্ষায় সকলে পজিটিভ শনাক্ত হয়েছেন। যা এ যাবতকালের মধ্যে ব্যতিক্রমী ঘটনা।

বিভাগের ছয় জেলার মধ্যে আক্রান্তের শীর্ষে বরিশাল। এ জেলায় ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় ৪৯২ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৪৯ দশমিক ২৫। বরগুনা জেলায় শনাক্তের হার ৪৬ দশমিক ৫৪। এ জেলায় ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জন পজিটিভ শনাক্ত হন। ভোলায় ৮১ জনের নমুনা পরীক্ষায় ২৩১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৫ দশমিক ০৬।



এছাড়া পিরোজপুরে ২৫২ জনের নমুনা পরীক্ষায় ৯২ জন এবং ভোলায় ১০৭ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এ দুই জেলাতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার যথাক্রমে ৩৬ দশমিক ৫১ এবং ৩০ দশমিক ৮৪।


শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, ৩০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৩১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যারমধ্যে ৯৮জন পজিটিভ শনাক্ত।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *