ঈদের আগ পর্যন্ত ব্যাংক লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো

Spread the love

নাগরিক রিপোর্ট : ঈদের আগে লকডাউন শিথিল করায় এসময়ে ব্যাংক লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতোই। ঈদের আগের তিন কার্যদিবসে ১৫, ১৮ ও ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যšø লেনদেন ও সল্পব্দ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

ঈদের বন্ধের দু’দিন তৈরি পোশাক শিল্কপ্প সংশ্লিষ্ট সব শাখা খোলা রাখতে হবে। এসব শাখায় ১০টা থেকে ২টা পর্যন্ত লেনদেন এবং সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে। ঈদের পর ২৫ জুলাই থেকে আগামী ৫ আগ¯দ্ব পর্যন্ত সাপ্তহীক ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনে সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত লেনদেন এবং ৩টা পর্যন্ত খোলা রাখতে হবে।

কঠোর লকডাউনের বিধিনিষেধের মধ্যে গত দু’সপ্তাহ ধরে সাপ্তহীক দু’দিন ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ ছিল। গত ৮ জুলাই থেকে আগামীকাল ১৪ জুলাই পর্যন্ত সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন এবং ৪টা পর্যন্ত খোলা রয়েছে।

এর আগের এক সপ্তাহে দেড়টা পর্যন্ত লেনদেন ও ৩টা পর্যন্ত খোলা ছিল। সীমিত লেনদেনের এসময়ে প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশিè®দ্ব বিভাগের পাশাপাশি প্রধান শাখা, সব বৈদেশিক বাণিজ্য শাখা এবং জেলা ও উপজেলা সদরে একটি করে শাখা খোলা রাখার নির্দেশনা রয়েছে। এছাড়া নিজ বিবেচনায় ব্যাংকগুলো যে কোনো শাখা খোলা রাখতে পারবে। তবে সব ক্ষেত্রে স্বাস্থ বিধি মেনে সীমিত লোকবল নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক এক সাংকুলারে এসব তথ্য জানিযেছে।

২ Comments

  1. I’ve bookmarked this page for future use.

  2. Your passion shines through every section, serving as a powerful reminder of the impact that authentic dedication can have.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *