বরিশালে চব্বিশ ঘন্টায় মৃত্যু ১৩, আক্রান্ত ৫০০ জন

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল বিভাগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫০০ জন। উপসর্গ ও করোনা পজিটিভ শনাক্ত মোট ১৩ মারা গেছেন। ২৪ ঘন্টায় বিভাগে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৩৮ দশমিক ৪৯। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘন্টায় ছয় জেলায় মোট এক হাজার ২৯৯ জনের নমুনা পরীক্ষায় ৫০০ জন পজিটিভ শনাক্ত হন। পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন ৩ জন। তারা সকলে পিরোজপুর জেলার।
অপরদিকে শেবাচিম হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মারা গেছেন ২ জন পজিটিভ শনাক্ত সহ মোট ১২ জন।
তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৬১ ভাগ।
গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিভাগের মধ্যে আক্রান্তের সংখ্যা ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হারে শীর্ষে বরিশাল জেলা। এ জেলাতে ২৪ ঘন্টায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৯২ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৬ ভাগ। ভোলা জেলাতে শনাক্তের হার ৪২ দশমিক ৭৩। এ জেলায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
পটুয়াখালী জেলায় ২৪ ঘন্টায় ১৬৮ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৩৫ দশমিক ১২ ভাগ। ঝালকাঠীতে শনাক্তের হার ৩৪ ভাগ। এ জেলাতে ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
বরগুনায় ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জন এবং পিরোজপুরে ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এ দুই জেলাতে শনাক্তর হার যথাক্রমে ৩১ দশমিক ৯৪ এবং ২৯ দশমিক ৮৩।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, এ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার ৮টা সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২৭৯ জন। তারমধ্যে ১০৩ জন পজিটিভ শনাক্ত।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *