নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে আরো ৬০০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। উপসর্গ ও করোনা পজিটিভসহ মোট মারা গেছেন ১৩ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় এক হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষায় ৬০০ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৩৯ দশমিক ০৯।
পরিচালক আরও জানান, ২৪ ঘন্টায় বিভাগে করোনা পজিটিভ মারা গেছেন ৭ জন। তারমধ্যে বরগুনায় ৩ জন, পটুয়াখালীতে ২ জন এবং বরিশাল ও ঝালকাঠীতে ১ জন করে।
বরিশাল শেরোবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গে মারা গেছেন ৬ জন। হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৭ দশমিক ১৪।
বরিশাল জেলায় ৪১৯ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৭ দশমিক ০২। পটুয়াখালী জেলায় শনাক্তের হার ৪৩ দশমিক ১৩। এ জেলাতে ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন পজিটিভ শনাক্ত হন।
ঝালকাঠীতে শনাক্তের হার ৩৭ দশমিক ০২। এ জেলায় ২৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। বরগুনায় জেলায় ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন পজিটিভ শনাক্ত হন। এ জেলাতে শনাক্তের হার ৩৬ দশমিক ৪৬।
ভোলায় ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন এবং পিরোজপুরে ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এ দুই জেলাতে শনাক্তের হার যথাক্রমে ৩৪ দশমিক ৪৬ এবং ৩২ ২১।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৮৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। তার মধ্যে ৮৯ জন পজিটিভ শনাক্ত।
