বরিশালে করোনায় ১৪ জনের মৃত্যু : নতুন শনাক্ত ১৪৯ জন

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল বিভাগের ছয় জেলায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ের করোনা উপসর্গ ও পজিটিভ শনাক্ত মোট ১৪ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় বিভাগে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৭ দশমিক ১৬ ভাগ। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিপদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় মোট ৪০১ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জন পজিটিভ শনাক্ত হন। এসময় পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন ৮ জন। মৃতদের মধ্যে বরগুনায় ৩ জন, পিরোজপুরে ২ জন এবং বরিশাল, ভোলা ও পটুয়াখালতে ১ জন করে। পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় ঝালকাঠী জেলাতে ৩ জনের নমুনা পরীক্ষায় কেউ পজিটিভ শনাক্ত হননি।
শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় শেবাচিম) হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, এ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬ জন মারা গেছেন গত ২৪ ঘন্টায়।
তিনি আরও জানান, হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৪২ দশমিক ৬৫।
গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় ২১১ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জন পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ৪৫ দশমিক ৯৭। বরগুনায় শনাক্তের হার ৩৬ ভাগ। এ জেলাতে ২৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জন পজিটিভ শনাক্ত হন।
পটুয়াখালীতে ২৪ ঘন্টায় ৭ জনের নমুনা পরীক্ষায় ২ জন পজিটিভ শনাক্ত হয়ে শনাক্তের হার হয়েছে ২৮দশমিক ৫৭।
ভোলা ও পিরোজপুরে শনাক্তের হার প্রায় সমান। ভোলাতে ২৬ দশমিক ৬৭ এবং পিরোজপুরে ২৬ দশমিক ২৫। ভোলায় ৭৫ জনের নমুনা পরীক্ষায় ২০ জন এবং পিরোজপুরে ৮০ জনের নমুনা পরীক্ষায় ২১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৬৬ জন চিকিৎসাধীন আছেন। তারমধ্যে করোনা পজিটিভ শনাক্ত ১০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *