নাগরিক রিপোর্ট:
কয়েকদিনের গরমের পর শুক্রবার বৃস্টিতে বরিশালে সস্তি নেমে এসেছে। বিশেষ করে নগরীর পাড়ামহল্লায় পশু কোরবানীর পর বৃস্টিতে যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক প্রনব কুমার রায় বলেন, শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ১০.১ মিলিমিটার বৃস্টি হয়েছে। গত কয়েকদিনে বৃস্টি ছিল না বললেই চলে। যেকারনে তাপমাত্রাও ছিল বেশি। গতকাল বরিশাল তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রী সেলসিয়াস। লঘুচাপের কারনে বৃস্টি আরও বাড়বে বলে তিনি জানান।
এদিকে গতকাল দুপুর থেকে বৃস্টি হওয়ায় নগরীর পাড়া মহল্লাবাসীকে দেখা গেছে, কোরবানীর বর্জ্য বৃস্টির পানিতে নিস্কাশনে ব্যস্ত থাকতে।
