কীর্তনখোলা নদীতে এক ব্যক্তি নিখোজ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বেলতলা খেয়াঘাটের কীর্তনখোলা নদীতে পড়ে শুক্রবার দুপুরে নিখোঁজ হয়েছেন শাহিন খলিফা (৩৪) নামে এক ব্যক্তি। তিনি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাটের চায়ের দোকানদার বলে জানা গেছে। শাহিন বিশ্বাসের হাট গ্রামের মৃত হাসমত আলী খলিফার পুত্র।


জানা গেছে, সকালে বাড়ি থেকে বরিশালে দোকানের মালামাল কিনতে যায় শাহিন। বেলতলা ফেরির পল্টুনের মাথায় খেয়ার অপেক্ষায় ঘুমঘুম ভাব নিয়ে বসে থাকেন তিনি। বসা অবস্থায় হঠাৎ করে পল্টুন থেকে পড়ে যান তিনি। খবর পেয়ে মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা কীর্তনখোলা নদীতে উদ্ধারে অভিযান চালান।


বরিশাল ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রকক্ষের দায়িত্বপ্রাপ্ত ফায়ারম্যান জামাল হোসেন বলেন, বেলতলা ফেরিঘাট এলাকায় দুপুর ২টার দিকে এক বৃদ্ধ লোক নদীর পাড়ে বসা ছিল। সেখান থেকে তিনি নদীতে পরে জান বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে নদী ফায়ার স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলীর নেতৃত্বে একটি ডুবির দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *