নাগরিক ডেস্ক : ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখর মেয়াদোত্তীর্ণ নির্বাহি কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণে আবদুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করেছে বিএনপি। ঢাকা উত্তর বিএনপিতে আহ্বায়ক হয়েনে আমান উল্লাহ আমান এবং আমিনুল হককে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
