বরিশালে সংক্রামনের হার বেশী ভোলায়

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগের ছয় জেলায় করোনা ও উপসর্গে ২৪ ঘন্টায় ১৩ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন। মোট নমুনা পরীক্ষার বিভাগে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৮ ভাগ। বুধবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টার হিসাবে এ তথ্য জানিয়েছে বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর।


স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় ভোলায় ২জন এবং বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠীতে একজন করে মারা গেছেন। একই সময়ে বিভাগে মোট দুই হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষায় ৭৭৩ জন পজিটিভ শনাক্ত হন।


বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা খান স্বপন জানান, হাসপাতালের করেনা ইউনিটে উপসর্গে মারা গেছেন ৯ জন। এছাড়া হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ ভাগ।


বিভাগের মধ্যে গত ২৪ ঘন্টায় সংক্রামনের হার সর্বাধিক ভোলা জেলায় ৫১ দশমিক ৫২ ভাগ। এ জেলায় ৩৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৮২ জন পজিটিভ শনাক্ত হন। তবে সর্বাধিক সংক্রামন হয়েছে বরিশালে। এ জেলায় ৩৩৭ জন পজিটিভ শনাক্ত হন। নমুনা পরীক্ষা করা হয় ৯৩৪ জনের।


পটুয়াখালী জেলায় শনাক্তের হার ২৮ দশমিক ৮৭। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭ জন। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩৩৬ জনের। পিরোজপুর জেলায় ১৭২ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৩৩ ভাগ।
বরগুনায় ২৪৯ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন এবং ঝালকাঠীতে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জন পজিটিভ শনাক্ত হন। এ দুই জেলাতে শনাক্তের হার যথাক্রমে ২৫ দশমিক ৭০ এবং ২৫ দশমিক ২৭ ভাগ।


শেবাচিম হাসপাতাল সুত্র জানা গেছে, ৩০০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৩৪৯ জন চিকিৎসাধীন আছেন। তারমধ্যে ১২৪ জন পজিটিভ শনাক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *