বরিশালে বাস-লঞ্চে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
লকডাউন শেষ হওয়ার বুধবার প্রথম দিন বরিশালে সকল ধরনের গণপরিহন চলাচল শুরু হয়েছে। তবে বাস ও লঞ্চসহ থ্রিহুইলার যানবহনগুলোতে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। বুধবার সকাল থেকে নগরীর দুটি বাস টার্মিনালে অস্বাভাবিক যাত্রী। সকাল ৬টা থেকে অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু হয়।


বরিশাল জেলা বাস মালিক গ্রæপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, আগের ভাড়াতেই বাসগুলো চলাচলের নির্দেশনা দিয়েছেন তারা। তবে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তদারকি করছেন। তবে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ও দুরপাল্লার রুটে আগের মতোই পরিবহন চলাচল করতে দেখা গেছে।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধানর সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, রূপাতলী বাস টার্মিনাল প্রতিদিন বিভাগের ৫ জেলার (ভোলা ব্যতিত) বিভিন্ন রুটে ৬৫০টি ট্রিপ হয়। করোনাকালীন সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার তারা ৩৫০ ট্রিপ দিয়ে যাত্রী পরিবহন শুরু করেছেন।


এদিকে বরিশাল নৌবন্দর থেকে সকালে ভোলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। সন্ধ্যায় ঢাকার পথে ৬টি বৃহৎ লঞ্চ ছেড়ে গেছে।


এব্যপারে বরিশাল বিআইডব্লিটিএর বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার ৬টি লঞ্চ বরিশাল থেকে ছেড়ে গেছে। এখন থেকে বাড়তি ভাড়া নেয়ার সুযোগ নেই। করোনা সংক্রমন রোধে মাস্ক পড়া বাধ্যতামুল বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *