‘পদ্মা সেতুর পিলারে ধাক্কায় বিব্রত’

Spread the love

নাগরিক ডেস্ক:
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর কোনো জায়গায় আঘাত হলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয়।

তিনি বলেন, ‘যদিও এ ধরনের আঘাতে সেতুর তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নাই, তারপরও মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। এতে আমরা বিব্রতবোধ করছি।’

পদ্মা সেতুর পিলারের সঙ্গে একের পর এক ফেরির ধাক্কা প্রসঙ্গে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে সাংবাদিকদের এ সব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

এর আগে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিআইডব্লিউটিসি’র জাহাজ বড়ালে চড়ে পদ্মা সেতুর এলাকা ও মাদারীপুরের মাঝিকান্দিঘাট ঘুরে দেখেন।

খালিদ মাহমুদ জানান, পদ্মা সেতুর পিলারের সঙ্গে আঘাতের ঘটনা যেন বারবার না ঘটে, সে বিষয়ে করণীয় নিয়ে উচ্চ পর্যায়ে একটি সভা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *