নাগরিক ডেস্ক:
অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পুলিশ বাহিনীর যে সদস্যরা অপরাধে জড়িয়েছেন, তাদের সবারই শাস্তি হবে।
শুক্রবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
