বন্ধুদের সঙ্গে আনন্দ উল্লাস, কীর্তনখোলায় স্কুলছাত্র নিঁখোজ

Spread the love

নাগরিক রিপোর্ট : বন্ধুদের সঙ্গে ট্রলারে ঘোরার সময় আনন্দ উল্লাস করতে গিয়ে কীর্তণখোলায় পড়ে নিঁখোজ হয়েছে স্কুলছাত্র ফাহাদ হোসেন (১৬)। শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তণখোলায় এ দূর্ঘটনা ঘটেছে। ফাহাদের সন্ধানে তল্লাসী চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
ডুবুরী দলের টিম লিডার হাবিবুর রহমান সন্ধ্যা ৭টায় সমকালকে বলেন, ঘটনাস্থলে ৮০ ফুট পানি। নদীতে তীব্র ¯্রােত। যে কারনে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। ফাহাদের সঙ্গী বন্ধুরা পালিয়ে যাওয়ায় ঘটনার বিস্তারিত জানাতে পারেননি হাবিবুর রহমান। তার পরিচয়ও দিতে পারেননি তিনি।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ফাহাদের বাসা নগরীর গোঁড়াচাঁদ দাস রোডে। তার পিতার নাম মো. বাদল। ফাহাদ জেলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিসের ডুবুরী দলের টিম লিডার হাবিবুর রহমান জানান, ফাহাদ ও তার বন্ধুরা শুক্রবার বিকালে ডিসির লঞ্চঘাট থেকে একটি ট্রলারে ঘুরতে বের হয়। ট্রলারটি প্রায় এক কিলোমিটার দুরে কীর্তণখোলা তীরের আরেকটি বিনোদন স্পট ত্রিশ গোডাউনের দিকে রওনা হয়। ডিসির লঞ্চঘাট ত্যাগ করে ২০০ গজ সামনের এগুলে মুক্তিযোদ্ধা পার্ক এলাকা অতিক্রম করার সময় ফাহাদ ট্রলার থেকে নদীতে পড়ে যায়।
হাবিবুর রহমান বলেন, বন্ধুদের দেয়া তথ্য অনুযাযয়ী ৫টা ২০ মিনিটে ফাহাদ নদীতে পড়েছে। খবর পেয়ে ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময়ের মধ্যে ফাহাদের বন্ধুরা সটকে পড়েছে। ট্রলারের মাঝির বরাত দিয়ে হাবিবুর রহমান বলেন, ১৫-২০ জন বন্ধু ট্রলারে ওঠার পর তারা হৈ-হুল্লোর করতে থাকে। ফাহাদ কখন নদীতে পড়েছে তা মাঝিও টের পাননি। তার সঙ্গের বন্ধুরা জানায় যে সে নদীতে পড়ে গেছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *