নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৩জন ও উপসর্গ নিয়ে ৪জন মারা গেছেন। বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ৭৫ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৪ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে বরিশালে একজন, ভোলায় একজন ও বরগুনায় একজন রয়েছেন। বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৪৫৩ জনে। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৫৫৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮৯১ জন।
আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৪ জন নিয়ে মোট ১৭ হাজার ৭৩৯ জন, পটুয়াখালীতে নতুন ১৬ জন নিয়ে মোট ৫ হাজার ৯৮৭ জন, ভোলায় নতুন ৩২ জনসহ মোট ৬ হাজার ৩৭০ জন, পিরোজপুরে নতুন ২ জনসহ মোট ৫ হাজার ১৪১৯ জন, বরগুনায় নতুন শনাক্ত না থাকায় মোট ৩ হাজার ৬৯৮ জন ও ঝালকাঠিতে নতুন ১ জন নিয়ে মোট ৪ হাজার ৫১৮ জন রয়েছেন।
