‘সারা বছর সরকারের সহায়তা দেয়া সম্ভব না’

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপি বলেছেন, আপনারা সরকারের উপহারের দিকে চেয়ে থাকবেন না। আপনাদের নিজেদের পায়ে দাড়াতে হবে, খেটে খেতে হবে। সারা বছরই সরকারের পক্ষে সহায়তা দেয়া সম্ভব না। প্রধানমন্ত্রীর উপহার নেয়ার পাশাপাশি নিজের পায়েও দাড়ান। তিনি বলেন, আইনশৃংখলাবাহিনীকে কেন বলতে হবে মাস্ক পরেন।

আমরা নিজেরা দায়িত্ববান হলে করোনার জন্য রাস্তায় সেনাবাহিনী, বিজিবি নামতে হবে না। সোমবার সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ১ হাজার নিম্ন আয়ের খেটে-খাওয়া অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বান্দ রোডের শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত এই ত্রান বিতরনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। প্রসঙ্গত, সোমবারের এ কর্মসুচীতে গত ১৮ আগস্ট প্রশাসন ও স্থানীয় আ’লীগে সংঘটতি বিরোধ নিয়ে প্রতিমন্ত্রী কিংবা জেলা প্রশাসক কোন মন্তব্য করেননি।


কর্মসুচীতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিমিণার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবদুর রাজ্জাক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি একেএম এহসান উল্লাহ, পুলিশ সুপার মো: মারুফ হোসেন পিপিএম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক, বিসিবির পরিচালক আলমগীর খান আলো, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *