বরিশালে শুন্যের কোটায় করোনায় মৃত্যুর সংখ্যা

Spread the love

নাগরিক রিপোর্ট:
শুন্যের কোটায় নামলো বরিশালে করোনায় রোগী মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের। সুস্থ হয়েছেন ৮৩২ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ। সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।


বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। জেলা ভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ৩৯জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮২৬ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৪৪ জন। মোট মারা গেছেন ২২০ জন।


পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৬৩ জন।


ভোলায় নতুন ৪৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৪৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৬ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৯৮ জন।


পিরোজপুরে নতুন ৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৫৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৮৪ জন।


বরগুনায় নতুন ৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭১৫ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪২ জন। ঝালকাঠিতে নতুন দুই জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৭ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৯ জন।


এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৪ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৯৯ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৫১ জনের করোনা পজিটিভ, ৪৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *