শিক্ষক সমিতির নতুন সভাপতি ইসাহাক, সম্পাদক সঞ্চয়

Spread the love

নাগরিক রিপোর্ট:
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল আঞ্চলিক শাখার নতুন সভাপতি হয়েছেন মো. ইসাহাক ও সাধারন সম্পাদক হয়েছেন সঞ্চয় কুমার খান। সমিতির প্রয়াত সভাপতি আব্দুল খালেক খান ও সাধানর সম্পাদক মোজাম্মেল হকের শুন্যপদে তারা দায়িত্ব পালন করবেন। বুধবার নগরীর রায় রোডস্থ আব্দুল খালেক খান পাঠাগার মিলনায়তনে শিক্ষক সমিতির (কামরুজ্জানা) বর্ধিত সভায় মো. ইসাহাক ও সঞ্চয় কুমারকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

সাধারন সম্পাদক সঞ্চয় কুমার খান জানান, বর্ধিত সভায় জাতীয় স্বার্থে শিক্ষক সংগঠনগুলোর মধ্যে ভেদাভেদ ভুলে শিক্ষা জাতীয়করনের চুড়ান্ত আন্দোলনে শামিল হওয়ার আহŸান জানানো হয়েছে। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে আঞ্চলিক শাখার সম্মেলন সম্পন্ন করার জন্য ১৫ সদস্যের সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়েছে বর্ধিত সভায়।

মো. ইসাহাক শরীফের সভাপতিত্বে বর্ধিত সভায় আলোচনয় অংশগ্রহন করেন সংগঠনের ঝালকাঠী জেলা সাধারন সম্পাদক মো. মাহতব উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা সভাপতি আবু জাফর মো. সালেহ, স্বরূপকাঠী উপজেলা সভাপতি নির্মল চন্দ্র ঢালী, কাউখালী উপজেলা সভাপতি কিরন চন্দ্র মন্ডল, বানারীপাড়া উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, নাজিরপুর উপজেলা সভাপতি অসিত কুমার মল্লিক, কাঠালিয়া উপজেলা সভাপতি সুশীল চন্দ্র মিস্ত্রী,

উজিরপুর উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, হিজলা উপজেলা সভাপতি প্রেমজি লাল দাস, ভান্ডারিয়া উপজেলা সভাপতি সত্য রঞ্জন রায়, পিরোজপুর সদর উপজেলা সভাপতি স্বপন চক্রবর্তী, বরিশাল আঞ্চলিক শাখার একেএম জামাল, হারুন অর রশিদ, মো. মোসলেম উদ্দিন তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *