নাগরিক রিপোর্ট:
বরিশালের কীর্তনখোলা নদীতীর ও বিআইডব্লিউটিএ-এর জমিতে তৈরি হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী হাকিম মারুফ দস্তগীর।
অভিযানে কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকা ও বিআইডব্লিউটিএ-এর প্রশিক্ষণ একাডেমী এলাকার একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় বিআইডব্লিউটিএ যুগ্ম-পরিচালক মুস্তাফিজুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর দুটি দল উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, কীর্তনখোলা তীরে অবৈধ ৫৯টি স্থাপনা ছিল। উচ্ছেদের খবরে অনেকটাই আগেভাগে ভেঙ্গে নেয়া হয়েছে। অবশিস্টগুলো বুধবার ভেঙ্গে ফেলা হয়েছে।
