মধ্য অক্টোবরে শেষ হচ্ছে ইলিশ মৌসুম, সিদ্ধান্ত আজ

Spread the love

নাগরিক রিপোর্ট : এ বছরের ইলিশ মৌসুম খুব মধ্য অক্টোবরে শেষ হতে যাচ্ছে। মা ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ করতে আগামী ১৬ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে বলে মৎস্য অধিদপ্তরের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) মৎস্য অধিদপ্তরে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তারিখটি নিশ্চিত করা হবে বলে সুত্রটি জানিয়েছে। যদিও এবারের মৌসুমের শুরু থেকে নদ-নদীতে প্রকট ইলিশ সংকট চলছে। সামনের দুটি পূর্ণিমা ও আমবশ্যায় অবস্থার পরিবর্তন না ঘটলে সংকট দিয়েই মৌসুম শেষ করতে হবে।
চাঁদপুর ইলিশ গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞনিক কর্মকর্তা ড. আনিসুর রহমান জানান, সারাবছর ইলিশ মাছ ছাড়লেও ৮০ ভাগ মা ইলিশ ডিম ছাড়ে আশ্বিন মাসে। এসময়ে আমাবশ্য ও পূর্ণিমায় নদ-নদীতে পানি বৃদ্ধি পেলে ঝাকে ঝাকে মা ইলিশ প্রজনের জন্য সাগরের নোনা পানি ছেড়ে মিঠা পানির নদীতে চলে আসে। প্রজনন নিরাপদ করার জন্য প্রতিবছর আশ্বিনের পূর্ণিমা ও আমবশ্য মাঝে রেখে মোট ২২ দিন ইলিশ নিধনে নিষেধাজ্ঞা দেয়া হয়।
ড. আনিস জানান, আগামী ৬ অক্টোবর আমাবশ্যা এবং ২০ অক্টোবর পূর্ণিমা। এজন্য আমবশ্যা অথবা পূর্ণিমার চারদিন আগে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুপারিশ মৎস্য অধিদপ্তরে প্রেরন করা হয়েছে। সেখান থেকে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ড. আনিস বলেন, এবার যেহেতু নদ-নদীতে ইলিশের সংকট চলছে, শেষ মুহুর্তে ইলিশ পাওয়া যেতে এমন সম্ভবনার আশায় ২০ অক্টোবর পূর্ণিমার চারদিন আগে থেকে নিষেধাজ্ঞা শুরুর সম্ভবনা বেশী।
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক মো. আনিচুর রহমান আজ ২২ সেপ্টেম্বর এ সংক্রান্ত সভার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ণিমার চারদিন আগে নিষেধাজ্ঞা শুরু হওয়ার সম্ভবনা বেশী।
একই মত দিয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমবশ্যা এবং পূর্ণিমা দুটি বিষয়ের কথা উল্লেখ করেই মাঠ পর্যায়ে থেকে তারা মতামত দিয়েছেন। মৎস্য অধিদপ্তরে উর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়ে পর্যালোচনা করে নিষেধাজ্ঞার সময় নির্ধারন করবেন।
অধিদপ্তরের বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ইলিশ নিধনে নিষেধাজ্ঞা হলেও ওই সময়ে নদী-সাগরে সব ধরনের মাছ নিধন বন্ধ থাকবে। যাতে অন্য মাছ নিধনের অজুহাতে জেলেরা ইলিশ নিধন করতে না পারে। তিনি বলেন, এরই মধ্যে কিছু ইলিশ ডিম ছাড়া শুরু করেছে।
মৎস্য অধিদপ্তরের সুত্রে জানা গেছে, এবছরের ২৩ জুলাই থেকে শুরু হওয়া ইলিশের ভরপুর মৌসুম ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর মধ্যদিয়ে শেষ হবে। কারন ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেই ১ নভেম্বর থেকে শুরু হবে জাটকা (১০ ইঞ্চির কম সাইজের ইলিশ) নিধনে ৮ মাসের নিষেধাজ্ঞা। যা শেষ হবে ৩০ জুন। একই সময়ের মধ্যে ৬টি ইলিশ অভয়ারন্যে পর্যায়ক্রমে ২ মাস করে ইলিশ আহোরনে নিষেধাজ্ঞা থাকবে। আবার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে ইলিশসহ সব মাছ আহোরন নিষিদ্ধ হবে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *