স্কুল ছাত্রীর ধর্ষক চালক কারাগারে

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের হিজলা উপজেলায় স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে(১৩) তুলে নিয়ে ধর্ষণে অভিযুক্ত আতাউল্লাহ মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে অভিযুক্তকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তার আতাউল্লাহ মোল্লা পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। তিনি হিজলা উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার পুত্র।

তাকে বৃহস্পতিবার দুপুরে বরিশালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
হিজলা থানার ওসি (তদন্ত) তারিক হাসান রাসেল জানান, সোমবার বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে যায় আতাউল্লাহ। ওই শিশু শিক্ষার্থীকে একটি পরিত্যক্ত ঘরে আটকে ধর্ষণ করেন। দুপুরে ওই ছাত্রী বাড়ি ফিরে অজ্ঞান হয়ে যায়।

বিকেলে রক্তক্ষরণ বেড়ে গেলে সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হিজলা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

বুধবার রাতে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আতাউল্লাহকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে তাকে বরিশালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *