প্রধানমন্ত্রীর ফুফাতো বোনের ইন্তেকাল

Spread the love

নাগরিক ডেস্ক : বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন ।

তিনি এক পুত্র, এক কন্যা, নাতি নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে ইন্তেকাল করেন।

আজ শুক্রবার বাদ জুমা তার জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *