বিয়ের নামে প্রতারনা, অত:পর গ্রেপ্তার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পরে চাকুরীর আশ্বাস দিয়ে অর্থ-স্বর্নালঙ্কার আত্মসাতের অভিযোগে রুপচাঁদ সরদার নামে এক প্রতারককে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গ্রেপ্তারকৃত রুপচাঁদ সরদার পাবনার আমিরপুর এলাকার কাপাসকান্দা গ্রামের বাসিন্দা।

রোববার বিএমপি’র মিডিয়া সেলের দেয়া তথ্যমতে, সম্প্রতি ভিকটিম ও বাদীনির সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারনামূলক বিয়ের অভিনয় করে বিভিন্ন সময় ধর্ষণ করে রুপচাঁদ। পরে চাকুরীর প্রলোভন দেখিয়ে ৮ লক্ষ টাকা এবং ৪ ভরি ২ আনা স্বর্নালঙ্কার আত্মসাত করে।

এ ঘটনায় গত ১ অক্টোবর বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর উপ পুলিশ কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদারের নির্দেশে আসামী রুপচাঁদকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে রুপচাঁদ সরদারকে তার নিজ বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার কাপাসকান্দা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারনার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ২ লক্ষ টাকা এবং ২টি স্বর্নের চেইন, ১টি স্বর্নের আংটি, ১ জোড়া কানবালা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদকালে আসামী রুপচাঁদ জানায়, মামলার বাদীনির নিকট থেকে ভুয়া বিবাহ এবং চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে যে টাকা এবং স্বর্নালংকার নিয়েছে এগুলো সেই টাকা, এবং স্বর্নালংকার।

বিএমপি’র পক্ষ থেকে জানানো হযেছৈ- আসামী একজন পেশাদার প্রতারক। বিভিন্ন নাম্বারে ফোন করে টার্গেট অনুসন্ধান করে। যখনই কোন অসহায় বিধবা স্বামী পরিত্যাক্তা বা সংসারে অশান্তি বিরাজমান বিদেশ ফেরত কোন মহিলাকে চাকরী দেয়া, জমি কিনে দেয়া সহ বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বিয়ে করে টাকা পয়সা, স্বর্নলংকার নিয়ে লাপত্তা হয়ে যায়। প্রতারক রুপচাঁদকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে বিএমপি সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *