বরিশাল:
বরিশাল জেনারেল হাসপাতালের সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণসহ নানা বিষয় নিশ্চিত করনের আহবান জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের অনলাইনে এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় বড়াল এর সভাপতিত্বে সভায় হাসপাতালের সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরন, অভিযোগ গ্রহণ ও নিরসন, কর্তব্যরত ডাক্তার নার্স ও স্টাফদের ডিউটি রোস্টার টানানো, অনৈতিক লেনদেন বন্ধকরনে রশিদ প্রদান, দালালদের দৌরাত্ম্য বন্ধ, ঔষধ কোম্পানীর প্রতিনিধি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় আলোচ্য সূচিতে রাখা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাক সদস্য ও স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক নুরজাহান বেগম, স্বজন সহ-সমন্বয়ক রেবেকা সুলতানা, জেনারেল হাসপাতালের ডা. শেখ মিজানুর রহমান, ডা. রেহেনা ফেরদৌস, ডা. নুসরাত হোসাইন তন্বী, সিনিয়র স্টাফ নার্স আনজুমান আরা বেগম প্রমূখ।
