বরিশালে শিশু ধর্ষনের ১০ বছর পর যাবজ্জীবন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ শিশু ধর্ষনের দায়ে বরিশালে রফিবুল ইসলাম (২২) নামক এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. আবু শামীম আজাদ সোমবার এ রায় দিয়েছেন। ধর্ষন ঘটনার ১০ বছর পর মামলার রায় দেয়া হয়।
দন্ডিত রফিকুল ইসলাম মুলাদী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। সে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত রায় দিয়েছেন। আদালত সুত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ ডিসেম্বর বেলা ১২টার দিকে ১০ বছরের একটি শিশু ধর্ষন করে দন্ডিত রফিকুল। শিশুটি রফিকুলের প্রতিবেশী। তাকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষন করা হয়। পরে শিশুটি বাড়িতে ফিরে অভিবাবকদের জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা মুলাদী থানার তৎকালীন উপ পরিদর্শক জহিরুল ইসলাম রফিকুলকে একমাত্র অভিযুক্ত করে ২০১০ সালের ২৩ জানুয়ারী মামলার চার্জসীট দেন। ৭ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় রফিকুলকে উল্লেখিত দন্ডাদেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *