নাগরিক রিপোর্টঃ
বরিশালের হিজলায় দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করা হযেছে। তারা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত ১২টার দিকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।
বৃহষ্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান।
কোষ্টগার্ড জানায়, ইলিশ নিধন বন্ধ অভিযানে টহল দেয়ার জন্য তারা মেঘনায় অভিযানে বেরিয়েছিলেন। টহল কোষ্টগার্ড ষ্টেশনে ফেরার সময় খালিশপুর এলাকায় নৌকাযোগে তাদের ওপর হামলা করতে উদ্যত হয়। এসময় ১০ জনকে আটক ও ৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে ডাকাতিরচেষ্টা মামলা দায়ের করে হিজলা থানায় সোপর্দ করা হয়েছে।
