বরিশালে ৬ জ্বালানি তেলের পাম্পে অভিযান, জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীর ৫টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় জ্বালানি তেল পরিমাপে কারচুপির দায়ে ২টি তেলের পাম্প কর্তৃপক্ষকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে অভিযানে নথুল্লাবাদ এবং ঢাকা-বরিশাল মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালীন নগরীর নথুল্লাবাদ এলাকার ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পে ৫ লিটারে ২৫০ মিলি লিটার অকটেন কম প্রদান করায় প্রতিষ্ঠানটি থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া এয়ারপোর্ট থানা এলাকায় সারা ফিলিং স্টেশনে ৫ লিটারে ১৫০ মিলি লিটার অকটেন কম প্রদান করা হয়। এতে প্রতিষ্ঠানটি থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একইদিন সুরভী পেট্রোল পাম্প, রাব্বি ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশন এবং বরিশাল অটোস ফিলিং স্টেশন নামক ৪টিতে অভিযান চালিয়ে সঠিক পরিমাপে জ্বালানী তেল সরবরাহ করার প্রমাণ পাওয়া গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *