নাগরিক রিপোর্ট:
বরিশালের বাকেরগঞ্জে ডোবার পানিতে ডুবে তোহা নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সোহেল হাওলাদারের ছেলে।
জানা গেছে, শিশুটি তার দাদির সাথে পাশের বাড়িতে গেলে দাদি অন্যা একজনের সঙ্গে আলাপ চারিতার ফাঁকে শিশুটি বাড়ির দিকে চলে যাওয়ার পথে একটি ডোবার পানিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। শিশুটির বাবা সোহেল হাওলাদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
