বরিশাল নগরীর ৩টি গুরুত্বপূর্ন পয়েন্টে ফুটওভার নির্মানের দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল নগরীর দুই প্রান্ত দিয়ে মুল নগরীতে প্রবেশ করতে হলে দুটি বাস টার্মিনাল অতিক্রম করতে হয়। নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনালে যানজট এখন নিত্যদিনের দূর্ভোগে পরিনত হয়েছে। ভাড়ি যানবহন চলাচলের কারনে নথুল্লাবাদ ও রূপাতলী দিয়ে সড়ক পাড়াপাড় এখন রীতিমতো ঝুকিপূর্ন।
এ দূর্ভোগ থেকে পরিত্রান পেতে ওই দুটি বাস টার্মিনাল সহ নগরীর আরেকটি ব্যাস্ততম এলাকা সিঅ্যান্ডবি রোড চৌমাথায় ফুটওভার সেতু (ফ্লাইওভার) নির্মানের দাবী জানানো হয়েছে। এ দাবীতে ‘লাভ ফর ফ্রেন্ডস’ নামক একটি সংগঠন গতকাল শনিবার বেলা ১২টায় সিঅ্যান্ডবি রোড চৌমাথায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বরিশাল নগরীর গড়িয়ারপাড় থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতু) পর্যন্ত ১২ কিলোমিটার নগরীর ভেতর দিয়ে চলে গেছে। মহাসড়কের এ অংশের মধ্যে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিঅ্যান্ডবি রোড চৌমাথা এবং রূপাতলী বাস টার্মিনাল অবস্থিত। বিভাগের অপর ৫ জেলার যাত্রী ও পণ্যবাহি ভাড়ি যানবহনও এ মহসড়ক দিয়ে যাতায়াত করে। পায়রা সেতু উদ্বোধনের পর বরিশাল নগরীতে যানবহনের চাপ বেড়েছে। ফলে উল্লেখিত ৩টি পয়েন্টে দিনভর থাকে যানজট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা এবং বহু কর্মজীবী পরিবার বসবাস করেন নগরীর পশ্চিমাংশে। তাদের প্রতিদিন ওই তিনটি ব্যস্ততম পয়েন্টে সড়ক পাড় হতে হয়। এসব পয়েন্টে বিভিন্ন সময়ে দূর্ঘটনার শিকার হন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নারী ও শিশুরা ওই তিন পয়েন্টে সড়ক পাড় হন ঝুকি নিয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়সসহ বিভিন্ন শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচী পালন করে সড়কটি নিরাপদ করার দাবী জানিয়ে আসছেন। কিন্ত এতে কর্তৃপক্ষের টনক নড়ছেনা।
সামাজিক সংগঠন লাভ ফর ফ্রেন্ডস’র সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাকারিয়া হৃদয়, সাদাব সায়ীদ, মেহেদি হাসান, ফারজানা আক্তার, সুলতানা মিম ও মাহমুদুল হক।
বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, নগরীর রূপাতলী, চৌমাথা ও নথুল্লাবাদ পয়েন্টে ফুটওভার সেতু নির্মানের দাবী এখন অত্যন্ত সময়োপযোগী। পায়রা সেতু উদ্বোধনের পর এ দাবীর যৌক্তিতা আরো বেড়েছে। নগরীকে জনবান্ধব করার জন্য ওই তিন পয়েন্টে ফুটওভার সেতু নির্মান একান্ত প্রয়োজন। সেতু হলে অনাকাংক্ষিত দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
বরিশাল মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) এসএম তানভির আরাফাত বলেন, ওই তিন পয়েন্টে ফুটওভার সেতুর চেয়ে বেশী প্রয়োজন সড়ক ব্যবস্থাপনা। রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন সাগরদি সেতুটি সরু। সেতুটি বড় করা প্রয়োজন। অপরদিকে রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালে স্থান সংকটের কারনে অধিকাংশ বাস থাকে সড়কে। এসব সমস্যার সমাধান করতে পারলে রূপাতলী ও নথুল্লাবাদ ঝুকিমুক্ত হবে।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ বলেন, রূপাতলী, চৌমাথা ও নথুল্লাবাদ পয়েন্টে নিরাপদ সড়ক পাড়াপাড়ের জন্য ফুটওভার সেতু নির্মানের পরিকল্পনা রয়েছে। এজন্য প্রয়োজনীয় উদ্যেগ নেয়ার জন্য প্রকৌশল বিভাগকে বলা হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *